Campus E-Center, Birganj

শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১২

মহান বিজয় দিবস-২০১২


উপজেলা কমিউনিটি ই-সেন্টারের পক্ষ হতে সবাই কে জনাই
মহান বিজয় দিবস-২০১২


সম্মানিত সূধী,
আসসালামু আলাইকুম

১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক গৌরবোজ্জল ও সুমহান মর্যাদার দিন। লাখ লাখ শহীদের রক্ত এবং অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের অহংকার। মুক্তিযোদ্ধাদের অকুতোভয় লড়াই এনে দিয়েছে আমাদের বহু প্রত্যাশিত বিজয়। বিশ্ব মানচিত্রে আর্বিভূত হয়েছে স্বাধীন বাংলাদেশ, আমাদের প্রিয় জন্মভূমি। 

আজ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি প্রিয় মাতৃভূমি মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরো স্মারণ করছি বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গণাদের । যাদের মহান আত্মত্যাগ ও সম্ভ্রমের বিনিময়ে আমরা অর্জন করেছি এ বিজয়।


মহান বিজয় দিবস ২০১২ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ ভাবে উদযাপনের জন্য বীরগঞ্জ উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। এসব কর্মসূচীতে আপনার সক্রিয় অংশগ্রহন ও সহযোগীতা একান্ত ভাবে কামনা করছি।


মোছা: আরজু আরা বেগম
উপজেলা নির্বাহী অফিসার
বীরগঞ্জ, দিনাজপুর।
ফোন: ০৫৩২৩-৭২২০৬

মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

শোকাহত...


আশুলিয়ার গার্মেনস ফ্যাক্টরীর আগুনে পুড়ে ও চট্রগ্রামের বদ্দারহাট এলাকায় ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে শতাধীক লোকের মূত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তাদের আত্মার মাগফেরাতের কামনাকরি।

উপজেলা ই-সেন্টার পরিদর্শন



আমাদের -সেন্টার ভিজিট করে গেলেন আমাদের শ্রদ্ধেয় স্যার মো: মিজানুর রহমান এডিসি (শিক্ষা আইটিসি) ইউএনও স্যার মোছা: আরজু আরা বেগম তারা ডিজিটাল বিষয়ে কিছু পরামর্শ দিশনিদর্শন মূলক কিছু কথা বলেন এবং ডিজিটালের প্রসার প্রসার বিষয়ে আলোচনা করেন তাদের এই পরামর্শ বীরগঞ্জ তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার আরো এক ধাপ এগিয়ে যাবে  বলে আমি মনে করি আবারো তাদের ধন্যবাদ শুভ কামনা জানিয়ে শেষ করলাম

বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২


বীরগঞ্জে ইউআইএসসি'র এক মতবিনিময় সভায় উপজেলা মিলনায়তনে সংক্ষিপ্ত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মিজানুর রহমান ( শিক্ষা ও আইসিটি), দিনাজপুর।

সুবর্নজয়ন্তী উৎসব


আগামী কুরবানী ঈদে পরপরই বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে। তাই পুরাতন ছাত্র-ছাত্রীদের আজই নিবন্ধন করতে বলা হচেছ।

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

পবিত্র মাহে রমজান



উপজেলা ই-সেন্টারের পক্ষ হতে সবাইকে মাহে রমযানের পবিত্র শুভেচছা ‌...